১০ টা

Spread the love
  1. ওয়াকফ সংশোধনী আইন ও এস আই আর এর বিরোধিতা করে ধর্ম তলায় বিক্ষোভ কর্মসূচি করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তি হয় আইএসএফ কর্মীদের। নওশাদ কে প্রিজন ভ্যানে তোলার সময় উত্তেজিত হয়ে ওঠে আন্দোলনকারীরা। তাকে ভ্যান থেকে নামিয়ে নেওয়া হয়। পরে আটক করে জোড়াসাঁকো থানায় নিয়ে যায় পুলিশ, এবং পরে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। প্রতিবাদে হাওড়া ও দত্তপুকুরে বিক্ষোভ দেখায় কর্মীরা।
  2. অভয়ার পরিবারকে আইনি নোটিশ কুনালের। মানহানির মামলাও করেছেন। রাজনৈতিক দলের শেখানো বুলি বলছেন অভয়ার পরিবার বলেন কুনাল। ওনার কাঁধে বন্দুক রেখে রাজনীতি হচ্ছে। অভয়ার বাবা এর উত্তরে কিছু বলতে চাননি।
  3. মেয়ের মৃত্যুর সুবিচার চাইতে হাইকোর্টে যাব। যেন হাইকোর্ট সিবিআই দেয়। এ কথা বললেন তামান্নার মা। এ ব্যাপারে বিজেপি নেতাদের বক্তব্য রাজ্যের পুলিশ অপদার্থ, সিবিআই সঠিক বিচার দিতে পারবে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য রবীন্দ্রনাথের নোবেল আনতে পারেনি সিবিআই, বুলা চৌধুরীর পদক এনে দিল রাজ্য পুলিশ
  4. সংসদে পেশ হওয়া ১৩০তম সংবিধান সংশোধনী কে সুপার এমার্জেন্সি, হিটলারী কায়দায় গণতন্ত্রের উপর আঘাত বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  5. রাজ্যের জন্য হতাশার খবর। চালু অর্থবর্ষে বাংলা পাবে না পঞ্চায়েত উন্নয়নে অর্থ কমিশনের বরাদ্দ অর্থ। কারণ হিসেবে পঞ্চায়েতি রাজ মন্ত্রক বলেছে রাজ্যের অর্থ কমিশন তৈরির ক্ষেত্রে যে মাপকাঠি তৈরি হয়েছে তা মানেনি পশ্চিমবঙ্গ সরকার এর ফলে পঞ্চদশ অর্থ কমিশনের রাজ্যের বরাদ্দ ৩৫২৮ কোটি টাকা পেতে পারবে না রাজ্য।
  6. এমবিবিএস, ডেন্টাল স্নাতক ও স্নাতকোত্তরে কাউন্সিলিং বন্ধ, জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। তাদের বক্তব্য আইনি জটে আটকে রয়েছে সবকিছু। বিপাকে ছাত্রছাত্রীরা। এদিকে তিন অক্টোবরের মধ্যে ভর্তির প্রক্রিয়া বেঁধে দিয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশন
  7. উপরাষ্ট্রপতি পদত্যাগের পর নীরব কেন, কেন তিনি পদত্যাগ করলেন ,কেনই বা তিনি লুকচ্ছেন প্রশ্ন তুললেন রাহুল গান্ধী।
  8. বি সুদর্শন রেড্ডি এনডিএ বিরোধী ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। আজ সংসদে কংগ্রেস সংসদীয় দলনেত্রী সোনিয়া গান্ধী রাজ্যসভার দলনেতা ও কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মাল্লিকর্জুন খারগে ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীসহ বিরোধী জোট রেড্ডিকে সংবর্ধনা জানান।
  9. ইন্ডিয়া জোটের মুখ হিসেবে কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায় কে চাইলেও তেজস্বী যাদব চান রাহুল গান্ধী জোটের নেতৃত্ব দিন।
  10. জামিন পেয়েছেন যাদবপুরের প্রাক্তনী গবেষক হিন্দোল মজুমদার। কিন্তু এখনো লুকআউট নোটিশ আছে তার বিরুদ্ধে। হিন্দোল ও তার পরিবার উদ্বিগ্ন ও চিন্তিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*