- ছাব্বিশে ২২৬ এর বেশি আসন নিয়ে ফিরবো: মমতা
- পাহাড়ের তিন কেন্দ্রে প্রার্থী দিল না তৃণমূল। তৃণমূলের প্রার্থী তালিকায় ৫০ শতাংশ মহিলা প্রার্থী। ৯৫ জন সংরক্ষিত শ্রেণির প্রার্থী। এদের মধ্যে ৭৮ জন তফসিলি জাতির। ৪৭ জন সংখ্যালঘু প্রার্থী ২৬-এর নির্বাচনে তৃণমূলের প্রতীকে লড়ছেন।
- মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকের পরে তিনটি প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। জানতে চান, সাপ্লিমেন্টারি লিস্ট কবে প্রকাশ হবে? ট্রাইবুনাল গঠন হবে কবে? লজিক্যাল ডিসক্রিপেন্সির নিষ্পত্তিতে কতজন কাজ করছেন?
- খণ্ডঘোষে নবীনচন্দ্র বাগকে প্রার্থী করেছে তৃণমূল। মঙ্গলবার নাম ঘোষণার পরেই ব্লক তৃণমূল অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ।
- শিবশঙ্কর পাল বললেন, তুফানগঞ্জ থেকে জিতলে আমি উত্তরবঙ্গে স্পোর্টস হস্টেল তৈরি করে দেওয়ার জন্য দিদিকে বলব।
- নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পবিত্র করকে প্রার্থী করেছে তৃণমূল। মঙ্গলবার তাঁর নাম ঘোষণার পরেই পবিত্রর বাড়ির সামনে জড়ো হন জোড়াফুলের কর্মী-সমর্থকরা।
- সিউড়ি বিধানসভায় প্রার্থী হয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। নাম ঘোষণা হতেই সবুজ আবির উড়িয়ে উচ্ছ্বাসে মাতলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, ‘ভূমিপুত্রই আমাদের প্রার্থী। জয় নিশ্চিত।’
- তিন বারের মন্ত্রী। চার বারের বিধায়ক সৌমেন মহাপাত্র টিকিট পেলেন না।
- বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা টিএমসি-র প্রার্থী হলেন।
- ভোটমুখি রাজ্যে ফের ১২ পুলিশ সুপার , ৪ পুলিশ কমিশনারকে বদলি নির্বাচন কমিশনের

Be the first to comment