- রাজ্যকে অন্ধকারে রেখে প্রশাসনিক কর্তাদের অপসারণ, কমিশনকে কড়া চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
- কমিশনের আচরণ, অগণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী, চিঠিতে অভিযোগ মুখ্যমন্ত্রীর।
- আজ দুপুরে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, কালীঘাটের বাড়ি থেকে নাম ঘোষণা করবেন স্বয়ং দলনেত্রী।
- প্রাক্তন স্বরাষ্ট্র সচিব জেপি মিনাকে তামিলনাড়ুর ভোটে পর্যবেক্ষকের দায়িত্ব দিল কমিশন।
- কমিশন সরানোর পর অপসারিত আইএএস ও আইপিএসদের নতুন পদে নিয়োগ করল নবান্ন, জারি নির্দেশিকা।
- তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল, শিক্ষাবিদ ডঃ তনুশ্রী হাঁসদা ও সমাজকর্মী মহম্মদ আবদুল মতীন।
- দু-কিস্তিতে মিলবে বকেয়া ডিএ, বিজ্ঞপ্তি জারি করে জানালো রাজ্য প্রশাসন।
- ভোট ঘোষণা হয়ে গেলেও বিবেচনাধীন ৬০ লক্ষের ভবিষ্যত কী, সর্বদল বৈঠক জানতে চাইল তৃণমূল।
- সোমবার রাত পর্যন্ত ২০ লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি, জানালো সিইও দফতর।
- ভোটের আগে কালো টাকা ও বড় অঙ্কের নগদ লেনদেনে নজরদারির নির্দেশ কমিশনের।
- আফগানিস্তানের কাবুলের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত চারশোর বেশি।
- সোমবার রাতের পর মঙ্গলবারও রাজ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা। জারি সতর্কতা।

Be the first to comment