পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. ইন্ডি জোটের বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “দিল্লিতে কী করতে যাচ্ছেন? দিমাগি নকশালদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। আজাদি স্লোগান যিনি দেন, তিনি কী করতে পারেন সবাই জানেন। পুলিশকে বলব ও গোয়েন্দাকে বলব ভালো করে নজর রাখবেন। এর সঙ্গে দেশবিরোধী শক্তির যেন বৈঠক না হয়। দিমাগি নকশালদের মূল মন্ত্রণাদাতা হয়েছেন উনি। এক হাতে জামাত, আরেক হাতে দিমাগি নকশাল, দুইজনকে নিয়ে চলছেন।”
  2. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘অনেকেই প্রশ্ন তুলেছিলেন সরকার বদলে প্রকল্প বন্ধ হয়ে যাবে কিনা। আমরা বার বার বলেছি কোনও প্রকল্প বন্ধ হবে না। শুধু সবুজ সাথী প্রকল্পের নাম বদলে হলো সারথি। ১২ লক্ষ ৫৯ হাজার পড়ুয়া ২০২৬-২৭-এ সাইকেল পাবেন। ৩ স্তরে এই সাইকেলের গুণমান পরীক্ষা করা হয়েছে। আগামী দিনে যারা এই সাইকেল তৈরি করবেন, তাদের জমি দেওয়া হবে।’
  3. জঙ্গি-যোগ সন্দেহে রাজ্য থেকে NIA-র হাতে গ্রেপ্তার চার। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় অভিযান চালাচ্ছে NIA। জামাত-উল-মুজাহিদিন-বাংলাদেশ (JMB) যোগের সন্দেহে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পালিশগ্রাম মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে NIA। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার বজবজের মিঠাপুকুর ও বলরামপুর এলাকায় তল্লাশি চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও দু’জনের গ্রেপ্তার হওয়ায় খবর সামনে এলেও কোথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট নয় ।
  4. আলিপুরদুয়ার পুরসভায় ফের প্রশাসক বসানোর নির্দেশ দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। এই আদেশের ফলে সিঙ্গেল বেঞ্চের আগের নির্দেশ খারিজ হয়ে গেল।
  5. মঙ্গলবার ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  6. মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবসে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  7. বোলপুরে বিজেপির বুথ সভাপতি চন্দন ভল্লা খুনের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা হলো শেখ আনারুল ও দীপঙ্কর রায় ওরফে টেনু।
  8. নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ছয়টি মামলায় অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট। ২০ অক্টোবর পর্যন্ত জামিনে মুক্তি। জেলের বাইরে থেকেই উপনির্বাচন লড়বেন তিনি।
  9. শিবপুর থানায় হামলা, ভাঙচুরের চেষ্টা, পুলিশকে মারধর-সহ একাধিক অভিযোগে বিজেপির মাইনরিটি মোর্চার জেলা সভাপতি সিকান্দার খান-সহ চার জনকে গ্রেপ্তার করল পুলিশ। বাকিরা হলেন বিজেপি নেতা মনোজ খান, জাহিদ কামাল ও রোহন সিং।
  10. আফতাব আনসারির সেল থেকে স্মার্ট ফোন ও নগদ উদ্ধারের ঘটনায় প্রেসিডেন্সি সংশোধনাগারের ১০ জন কর্মীকে ক্লোজ করা হয়েছে বলে জেল সূত্রে খবর।
  11. চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে বিকাশ ভবন চত্বরে অবস্থান বিক্ষোভে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকেরা। ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পরেও অবস্থান বিক্ষোভে অনড় শিক্ষকেরা।
  12. প্রাথমিক স্কুলের পরিকাঠামো খতিয়ে দেখতে বাঁকড়ার দু’টি বিদ্যালয় পরিদর্শন করলেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা। মঙ্গলবার দুপুরে তাঁরা যান মুন্সীডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় এবং বাঁকড়া সর্দারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। ক্লাসরুম, শৌচালয়, পানীয় জলের ব্যবস্থা এবং মিড ডে মিলের রান্নাঘর ঘুরে দেখেন তাঁরা।
  13. মঙ্গলবার সকাল থেকে জামুড়িয়ায় ইসিএলের কেন্দা এরিয়ার নিউ কেন্দা খোলামুখ খনি থেকে গল গল করে ধোঁয়া বার হচ্ছে। আসপাশের এলাকার বাসিন্দারা আতঙ্কিত।
  14. গড়বেতা-৩ ব্লকের নয়াবসত রেঞ্জের সিদাডিহি, ভাউদি-সহ একাধিক এলাকায় মঙ্গলবার সকালে লোকালয়ের রাস্তায় ঘুরছে ‘রামলাল’। হাতিটিকে দেখতে রাস্তার ধারে ভিড় জমান স্থানীয়রা।
  15. নাবালিকার সন্তান প্রসবের ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার এই ঘটনাটি ঘটেছে বাগদা গ্রামীণ হাসপাতালে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*