- গ্যাসের দাম বৃদ্ধি ও রাজ্য জুড়ে রান্নার সরবরাহ নিয়ে তৈরি হওয়া পরিস্থিতির প্রতিবাদে প্রতিবাদ মিছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলেজ স্কোয়্যার থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলার মঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন।
- মমতা বলেন, ‘২০১১-য় বলেছিলাম, বদলা নয় বদল চাই। এ বার বলছি, বিজেপি হঠাও দেশ বাঁচাও।
- মমতার কথায়, ‘আজ মিছিলে প্রমাণ হয়ে গিয়েছে, যতই করো হামলা। জিতবে কিন্তু বাংলা। বাংলার মানুষ শান্তিতে থাকুক। বাংলার ভোটটা শান্তিপূর্ণ ভাবে করে দিন।
- ১৯২ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট।
- উত্তরপাড়া থেকে দাঁড়াচ্ছেন জনপ্রিয় তরুণ নেত্রী মীনাক্ষী মুখার্জি। কালিগঞ্জে প্রার্থী হচ্ছেন তমান্নার মা সাবিনা ইয়াসমিন। বিকাশ ভট্টাচার্য লড়বেন যাদবপুর আসন থেকে।
- বিজেপি প্রথম পর্যায়ে ১৪৪ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল।
- শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
- খড়গপুর সদর থেকে লড়বেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
- ভোটের দিন থেকে ৪ মে গণনা পর্যন্ত নির্বাচন পর্বে রাজ্যে শান্তি বজায় রাখতে ২০০০-এরও বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন হতে পারে। সেই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন।
- অবৈধ কল সেন্টার সংক্রান্ত একটি মামলায় শিলিগুড়ি, হাওড়া, বিধাননগর এবং দুর্গাপুর-সহ পশ্চিমবঙ্গ জুড়ে মোট ১০টি স্থানে তল্লাশি অভিযান চালায় ইডি।
- গিরিশ পার্ক থানার সামনে বিজেপির যুব মোর্চার বিক্ষোভ ঘিরে ছড়াল উত্তেজনা। শনিবার মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে বিজেপি কর্মীদের গ্রেপ্তারির প্রতিবাদে বিক্ষোভ।
- ঝড়ে লন্ডভন্ড ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কিছু এলাকা। ঝড়ে উপড়ে পড়ে বড় বড় গাছ। ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি। রবিবার রাত্রি সাড়ে আটটা নাগাদ প্রচন্ড ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় এলাকা।
- সোমবার সকাল থেকে ব্যান্ডেল স্টেশনে জিআরপি, আরপিএফ তল্লাশি অভিযান চালাচ্ছে। যাত্রীদের ব্যাগ পরীক্ষা থেকে শুরু করে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
- রাজ্যের রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি করলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা আরাবুল ইসলাম।
- দিনহাটার ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের ২৭৭ নম্বর বুথের যুব তৃণমূল সভাপতি সায়ন চক্রবর্তীকে ছুরি দিয়ে কোমরে আঘাতের অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে। বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।

Be the first to comment