রাজ্যের সমস্ত ইটভাটা নিয়ে বড় সিদ্ধান্ত নিল নবান্ন

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রাজ্যের সমস্ত বেআইনি ইটভাটাগুলিকে এবার আইনি করার প্রক্রিয়া শুরু করল রাজ্য। গোটা রাজ্যজুড়ে প্রত্যেকটি ইটভাটা গুলিকে এবার রেজিস্ট্রেশন করতে হবে। এই জন্য রেজিস্ট্রেশন করার জন্য রাজ্য আনছে একটি নতুন পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে প্রত্যেকটি ইটভাটাকে তাদের ইটভাটার জায়গা সহ প্রত্যেকটি তথ্য নথিবদ্ধ করতে হবে।

তার ওপর নির্ভর করে রাজ্য নির্ধারণ করবে কত টাকার রয়ালিটি দিতে হবে ওই ইটভাটা গুলিকে। সেই রয়ালিটি দেওয়ার পরেই প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হবে ইটভাটা গুলিকে।
বেআইনি ইটভাটাকে আইনি করার পাশাপাশি রাজ্যের রাজস্ব সংগ্রহ অন্যতম উদ্দেশ্য এই পোর্টাল করার। ইটভাটা গুলি সঠিক তথ্য অন্তর্ভুক্ত করছে নাকি তার জন্য প্রত্যেকটি ইটভাটা গুলিতে বিএলআরওরা স্ব-শরীরে পরিদর্শনও করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*