দিঘার জগন্নাথ মন্দিরে শুরু হল বিশেষ হোমযজ্ঞ, বিকালে যজ্ঞের আগুনে পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আগামীকাল অক্ষয় তৃতীয়া। এই পুণ্য তিথিতে উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির। সোমবার দুপুরে সমুদ্র সৈকতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বেশকিছু আচার নিয়মের পর মঙ্গলবার সকাল থেকে মন্দিরে শুরু হয়েছে বিশেষ হোমযজ্ঞ। এদিন সকাল ৯ টা নাগাদ শুরু হয়েছে যজ্ঞ। বিকেলে যজ্ঞের আগুনে পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামীকাল দুপুরে মন্দিরের দ্বারোদ্ঘাটন হওয়ার পর বিগ্রহকে প্রথম আরতি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন সন্ধ্যেতে অনুষ্ঠিত হবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। মন্দির কমিটি সূত্রে জানা গেছে, শুক্রবার থেকে প্রায় এক কোটি মন্ত্রোচ্চারণের মাধ্যমে মন্দির চত্বরে মহাকুণ্ড জ্বালিয়ে চলছে যজ্ঞাদি। গর্ভগৃহে প্রদীপ জ্বালিয়ে আহ্বান জানানো হয়েছে দেবতাকে। এছাড়াও জগন্নাথদেবের বসার পিঁড়ির পুজো, জগন্নাথ-বলরাম-সুভদ্রা-সহ সব দেবদেবীর বিগ্রহের দুগ্ধস্নানের প্রক্রিয়াও ইতিমধ্যেই হয়ে গিয়েছে।
অন্যদিকে, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাস সহ বেশকিছু সপার্ষদদের নিয়ে দিঘায় যান। আগামীকাল মন্দির উদ্বোধনের পর বৃহস্পতিবার তিনি ফিরে আসবেন কলকাতায়। গতকাল দিঘায় পৌঁছ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এই মন্দিরে ‘অধ্যাত্মবাদ এবং সম্প্রীতির মিলন হয়েছে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*