রোজদিন ডেস্ক, কলকাতা:- মঙ্গলবার দিল্লিতে জম্মু কাশ্মীরের সন্ত্রাস দমন নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরপরই ভারতীয় সেনাকে ‘ফ্রি হ্যান্ড’ দেন মোদী।
প্রসঙ্গত, মঙ্গলবার তিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান-সহ তিন বাহিনীর প্রধানের সঙ্গে নিজ বাসভবনে বৈঠকে বসেছিলেন মোদী। এই হাইভোল্টেজ বৈঠকের পর ভারতীয় সেনার উপর পূর্ণ আস্থা রেখে মোদী জানান, কবে, কোথায় কীভাবে প্রত্যাঘাত আনা হবে তা একমাত্র সিদ্ধান্ত নেবে ভারতীয় সেনা। অর্থাৎ জঙ্গি হামলার পর ভারতের তরফে কখন, কোথায়, কীভাবে প্রত্যাঘাত আনা হবে তার সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ভারতীয় সেনাকে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এরপরই পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ আরো প্রগাঢ় হয়ে ওঠে। রাতারাতি পাকিস্তানেও একটি সাংবাদিক বৈঠক করে মঙ্গলবার রাতেই সোশ্যাল মিডিয়ায় উদ্বেগজনক একটি পোস্ট করেন পাকিস্তানের তথ্যপ্রযুক্তি মন্ত্রী আতাউল্লা।
এই পোস্টে তিনি দাবি করে, “আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানকে আক্রমণ করবে ভারত। পহেলগাঁও জঙ্গি হামলায় পাকিস্তানকে দোষ দেওয়ার ঘটনা একেবারেই ভিত্তিহীন ও সাজানো ঘটনা।”
আতাউল্লা আরও বলেন, “একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তান এই ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে এসেছে শুরু থেকে। দুর্ভাগ্যবশত যুক্তির পথ অবলম্বন না করে ভারত সংঘাতের পথকে বেছে নিচ্ছে। যার পরিণতি ভয়াবহ হতে চলেছে।”
সব শেষে পাক মন্ত্রীর গলায় শোনা যায় হুঁশিয়ারি। তিনি বলেন, “পাকিস্তান সামরিক অভিযানের পাল্টা জবাব দেওয়ার জন্য তৈরি।”
Pakistan’s Information Minister Ataullah Tarar called a press conference at 2 AM
JUST to claim that India will attack Pakistan in 24 to 36 hours.
This means that the entire establishment of Pakistan has lost its sleep, peace has been snatched away and fear has taken over. pic.twitter.com/RGMWosna1h
— Dr. Jaswant Gandhi ?? (@JaswantDr) April 30, 2025

Be the first to comment