মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু পাঁচ জনের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন পাঁচজন। গতকাল শনিবার ১৭ মে ফিনল্যান্ডের ইউরা বিমানবন্দরের কাছে ওই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। মাঝ আকাশে মুখোমুখি ধাক্কা খাওয়ার পরে দুটি হেলিকপ্টারই ধ্বংস হয়ে গিয়েছে। কীভাবে ওই দুর্ঘটনা ঘটল তা ফিনল্যান্ড ও এস্তোনিয়া সরকারের বিমান পরিবহণ মন্ত্রকের তরফে তদন্ত শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, এদিন কোকেমাকির পাইকাজারভি ফ্লাইট সেন্টারে একটি বিমান চলাচল সংক্রন্ত অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন এস্তোনিয়ার পাঁচ ব্যবসায়ী। এস্তোনিয়ার রাজধানী তাল্লিন থেকে দুটি বিদেশি মালিকানাধীন সংস্থার হেলিকপ্টারে সওয়ার হয়েছিলেন। একটিতে তিন জন এং অন্যটিতে দু’জন যাত্রী ছিলেন। ফিনল্যান্ডের ইউরা বিমানবন্দরের কাছে মাঝ আকাশেই সংঘর্ষ হয় হেলিকপ্টার দুটির। ওই সংঘর্ষের পরেই একটি হেলিকপ্টার পাথরের মতো দ্রুত বেগে নিচের দিকে নেমে আসতে থাকে। অন্য হেলিকপ্টারটিও ধীর গতিতে নিচে নেম আসে। দুটি হেলিকপ্টারই জঙ্গল ঘেরা এলাকায় ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। কিন্তু ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখে। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, দুটি হেলিকপ্টারে থাকা কেউ আর বেঁচে নেয়। দুর্ঘটনার পরেই ইউরা বিমানবন্দরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*