রেষারেষির জেরে ভয়াবহ বাস দুর্ঘটনা হাওড়ায়, আহত কমপক্ষে ২৫

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:-ফের রেষারেষির জেরে ভয়াবহ বাস দুর্ঘটনা হাওড়ায়। ঘটনাস্থল হাওড়া শিবপুরের কাজীপাড়া মোড়ে ফরশোর রোডে। জানা গেছে, শনিবার সন্ধ্যায় রেষারেষি করতে গিয়ে রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে একটি বাস। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ থেকে ৩০ জন যাত্রী। তাঁদের নিয়ে হয়েছে হাওড়া জেলা হাসপাতালে।

সূত্রের খবর, আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর ঘটনাটি খতিয়ে দেখতে ও আহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাঁরা এবং স্থানীয়রা উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে যান। এদিকে দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, এদিন সন্ধ্যায় ধর্মতলা থেকে দানেশ শেখ লেন যাওয়ার সময় একই রুটের দুটি বাস রেষারেষি করতে গিয়ে তীব্র গতিতে ছুটছিল। শেষপর্যন্ত নিয়ন্ত্রণ করতে না পেরে একটি বাসের চালক সরাসরি বাস নিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে একটি বিদ্যুতের খুঁটিতে। এত জোরে ধাক্কা লাগে যে ধাক্কার অভিঘাতে দুর্ঘটনাগ্রস্ত বাসটি ফের ফুট চারেক পিছিয়ে যায়। বিকট শব্দ হতেই ছুটে আসেন স্থানীয়রা লোকজন। তারপর উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় আহতদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*