‘খুব তাড়াতাড়ি সুসংবাদ দেব’ পরিণীতির মা হওয়ার জল্পনা উড়িয়ে বললেন রাঘব চাড্ডা..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- গত বছর মা হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা আডবাণী। ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে এখন তোলপাড় মিডিয়া। এবার সকল ভক্তজনের প্রশ্ন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার জীবনে সুখবর কবে আসছে!

সম্প্রতি কপিল শর্মার একটি শো তে গেস্ট হয়ে এসেছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং তার স্বামী রাজনীতিবিদ রাঘব চাড্ডা। সেখানে এসে তারা নানা রকম কথোপকথনের মধ্যে দিয়ে কপিলের করা পরিণীতির মা হওয়ার প্রশ্নে আপ নেতা রাঘব চাড্ডা বলেন , ‘দেব, আপনাকে দেব… খুব তাড়াতাড়ি সুসংবাদ দেব!’
রাঘবের কথা শুনে পুরো সেটে হাসির রোল পড়ে যায়। এবং পরিণীতি কি বলবেন ভাষা হারিয়ে ফেলেন।
কিছুদিন ধরেই রটেছে পরিণীতি ও রাঘবের জীবনে নয়া ‘সুখবর’ আসতে চলেছে শীঘ্রই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*