বিধানসভা নির্বাচনে আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে দিল্লি ফিরে গেলেন অমিত শাহ

Spread the love

রোজদিন ডেস্ক : কলকাতা সংলগ্ন ২৮টি বিধানসভা কেন্দ্রে অন্তত ২০টিতে জয়ের লক্ষ্যমাত্রা নিতে হবে বলে দলের নেতা কর্মীদের বলে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আগামী বছর রাজ্যে বিজেপিই সরকার গড়বে বলে দৃঢ় বিশ্বাস তাঁর। তবে এর জন্য দলের নেতা কর্মীদের বসে থাকলে চলবে না, অক্লান্ত পরিশ্রম করে জয় ছিনিয়ে আনতে হবে বলে তিনি জানিয়ে দেন। আজ সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে মহানগর কর্মী সম্মেলনে যোগ দিয়ে এই সব বলেন তিনি। উত্তর ও দক্ষিণ কলকাতা, দমদম ও যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপি কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। এই এলাকার চারটি লোকসভা কেব্দ্রের আওতায় ২৮টি বিধানসভা কেন্দ্রের অন্তত ২০টিতে জয়ের জন্য তিনি নেতা কর্মীদের ঝাঁপিয়ে পড়তে বলেছেন বলে সূত্রের খবর। এই আসনগুলি কোনদিনই বিজেপি পায়নি, কিন্তু এবার সেখানে জয়ের সম্ভাবনা দেখছে দল। ২০২৪ এর লোকসভা নির্বাচনে জোড়াসাঁকো ও শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে বিজেপি তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে ছিল। রাজ্য সরকারের গত পাঁচ বছরের শাসনে ভোটারদের মন অনেক পরিবর্তিত হয়েছে বলে বিজেপি নেতৃত্ব মনে করেন। এই কথা মাথায় রেখে অমিত শাহ তাঁদের এগিয়ে যাওয়ার পরামর্শ দেন বলে জানা যায়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দৃঢ়ভাবে বলেন, আগামী বছর রাজ্যে বিজেপি সরকার গড়বেই।
রাজ্যে সরকার গড়ার আশা নিয়ে নেতা কর্মীদের উজ্জীবিত করে অমিত শাহ আজ দিল্লি ফিরে যান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*