শুনানিতে ঠাঁই হবে না বিএলএ-২ দের, ফের সাফ জানাল কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইবরের শুনানিতে বিএলএদের কোনও জায়গা নেই। সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন। তৃণমূলের তরফে বারবার এই দাবি তোলা হলেও তাতে কর্ণপাত করল না কমিশন। তৃণমূলের য়ুক্তি ছিল, এনুমারেশন ফর্ম ফিলআপ করার বিএলএরা থাকতে পারে, ভোটগ্রহণের।সময় বুথে বুথে দলের প্রতিনিধি যদি থাকতে পারেন, তাহলে শুনানির সময় কেন বিএলএদের থাকতে দেওয়া হবে না। তাঁরা সব দলের বিএলএ রাখার পক্ষেই দাবি জানান। কিন্তু কমিশনের এদিনের সিদ্ধান্তে স্পষ্ট হয়ে গেল তারা কোনও মতেই বিএলএ-২দের শুনানিতে রাখতে রাজি নয়। এই সিদ্ধান্তে কমিশন বনাম তৃণমূল লড়াই আরও তীব্র হল বলাই যায়। কমিশন তাদের সিদ্ধান্ত এরই মধ্যে জেলাশাসকদের আরও একবার ‘মনে করিয়ে দিয়েছে। এজেন্টদের প্রবেশাধিকার নিয়ে তৃণমূল যে চাপ তৈরির কৌশল নিয়েছে, তার সামনে নতিস্বীকার না-করার বার্তা দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, শুনানিকেন্দ্রে কোনও দলের এজেন্ট ঢুকলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। এর জন্য শুনানি প্রক্রিয়া কোথাও বন্ধ রাখা যাবে না। জেলাশাসকদেরই তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, প্রয়োজনে জেলাশাসকদের ঘটনাস্থলে উপস্থিত থেকে বিষয়টি দেখতে হবে। তবে তৃণমূল কংগ্রেসের একটি দাবি মেনে নিয়ে কমিশন জানিয়ে দিয়েছে ৮৫ বছর বা তার উর্ধ্বে কোনও নাগরিকের শুনানি কেন্দ্রে আসার দরকার নেই। বাড়িতে গিয়েই তাদের শুনানি করা হবে। অপারেশন হওয়া ও অসুস্থদেরও বাড়িতে শুনানি হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*