রোজদিন ডেস্ক : ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোকে সস্ত্রীক আটক করা হয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দাবি নিয়ে বিশ্বব্যাপী তোলপাড় উঠেছে। শুক্রবার গভীর রাতে ভেনেজুয়েলার ওপর তীব্র আক্রমণ হানে মার্কিন সেনা। এর ফলে বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন বলে জানা গেছে। মার্কিন রাষ্ট্রপতির আরও দাবি, নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী দেশ ছেড়েছেন। নিজের সমাজমাধ্যমে তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সফলভাবে আক্রমণ করেছে। ওই দেশের নেতা, রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। ও তাঁদের দেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে।
শুক্রবার রাত থেকেই ভেনেজুয়েলার ওপর একের পর এক আক্রমণ শানিয়েছে আমেরিকা। ভেনেজুয়েলা সরকারের অভিযোগ, আমেরিকা বহু সেনা ঘাঁটি, সাধারণ মানুষের ওপর হামলা করেছে। রাষ্ট্রপতি মাদুরো দেশে জরুরি অবস্থা জারি করেছেন।

Be the first to comment