রোজদিন ডেস্ক : আগামী ৮ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভবানীপুর কেন্দ্রে তাঁর মনোনয়নপত্র জমা দিতে পারেন। সূত্রের খবর, ওইদিন তাঁর বাসভবন থেকে মিছিল করে গোপালনগর সার্ভে ভবন যাবেন তিনি। সেখানে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, দলের দক্ষিণ কলকাতার তৃণমূল সভাপতি দেবাশিস কুমার প্রমুখ থাকতে পারেন। ভবানীপুরে দলের পুর প্রতিনিধিরাও ওই মিছিলে থাকতে পারেন।
উল্লেখ্য, ভবানীপুর কেন্দ্র এবারের নির্বাচনে সেরা হট স্পট। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন একদা তাঁরই স্নেহধন্য প্রাক্তন রাজ্য মন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু প্রতিদ্বন্দ্বিতাই নয়, ইতিমধ্যে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়েছেন, এই কেন্দ্রেও তিনি মুখ্যমন্ত্রীকে পরাজিত করবেন।
গত ২০২১ সালে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে পরাজিত করেছিলেন তিনি। এবার নন্দীগ্রাম ও ভবানীপুর উভয় কেন্দ্রেই প্রার্থী হয়েছেন তিনি।
ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জোর কদমে প্রচারও শুরু করেছেন তিনি।

Be the first to comment