নতুন মন্ত্রীদের দফতর বণ্টন হল

Spread the love

রোজদিন ডেস্ক :
নতুন রাজ্য সরকারের৷ প্রথম কাজের দিনে পাঁচ মন্ত্রীর দফতর বণ্টন করা হল।
নবান্ন সূত্রে প্রকাশ, দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন এবং প্রাণী সম্পদ, অগ্নিমিত্রা পাল নারী ও শিশু কল্যাণ ও পুর দফতর, অশোক কীর্তনিয়া খাদ্য দফতর, ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন এবং নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ ও যুব কল্যাণ দফতরের দায়িত্ব পেলেন।

উল্লেখ্য গত ৯ মে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী-সহ বিশিষ্টদের উপস্থিতিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এই পাঁচ মন্ত্রী ও শপথ গ্রহণ করেন।
আজ মুখ্যমন্ত্রী নবান্নে তাঁদের দফতর বণ্টন করেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও নিশীথ প্রামাণিক ছাড়া বাকি তিনজনই এই প্রথম মন্ত্রী হলেন৷
শুভেন্দু অধিকারী প্রাক্তন সরকারের আমলে গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, পরে তা ত্যাগ করে বিজেপিতে যোগ দেন। নিশীথ প্রামাণিক কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন দ্বিতীয় মন্ত্রিসভায় স্বরাষ্ট্র, যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী ছিলেন। গত লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হন। এবার প্রথম বিধায়ক হয়ে মন্ত্রী হলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*