২৬ ঘণ্টায় তিনটি খুন, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত প্রাক্তন সেনা কর্মী

Spread the love

রোজদিন ডেস্ক : গত ২৬ ঘণ্টায় বিনা কারণে তিনজনকে খুন করার পর পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল এক প্রাক্তন সেনা কর্মীর। হাড়হিম করা এই সব ঘটনা হয়েছে উত্তর প্রদেশের বারানসির কাছে। পুলিশ সূত্রে প্রকাশ, পঞ্জাবের তরণ তারণের বাসিন্দা প্রাক্তন সেনা কর্মী গত ছাব্বিশ ঘণ্টায় এক মহিলা-সহ তিনজনকে গুলি করে হত্যা করে। প্রথম দুটি খুন সে করে দুটি ট্রেনের কামরায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ মে প্রথম খুন হন ট্রেন যাত্রী মাংরু (৩৪)। সামান্য বচসার জেরে অভিযুক্ত গুরুপ্রীত সিং ট্রেনের কামরায় তাঁকে হত্যা করে পালিয়ে যায়।।গতকালই আর একটি ট্রেনে সে হত্যা করে দীনেশ শাহকে (৪৩)। এবার ও অন্য যাত্রীদের তুমুল হৈচৈ-এ সে পালিয়ে যায়। এরপর হেঁটে আলিনগরের একটি হাসপাতালে সে নিজের চিকিৎসা করতে যায়। চিকিৎসকরা তাকে ওষুধ দেওয়ার পর হাসপাতালে লক্ষ্মীনা (৫৫)-কেও হত্যা করে পালানোর চেষ্টা করে। কিন্ত স্থানীয় মানুষ তাকে ধরে ফেলে। পুলিশ তাকে গণপিটুনির হাত থেকে রক্ষা করে। সে অপ্রকৃতস্থ বুঝে পুলিশ তাকে সকলদিহা থানায় নিয়ে যায়। সে আগেও যে দুটি খুন করেছে পুলিশ জানত না। থানায় গুরুপ্রীত পুলিশের আগ্নেয়াস্ত্র কেড়ে পালানোর চেষ্টা করে। পুলিশকে গুলি করলে সোমবার রাতে পুলিশের গুলিতে সে প্রাণ হারায়। এরপর আগের দুই ট্রেন যাত্রীকে বিনা কারণে খুনের ঘটনা সামনে আসে। সে বিহারে এক সংস্থায় কাজে যাচ্ছিল বলে পুলিশকে জানিয়ে ছিল।
বারানসির কাছে ছাব্বিশ ঘণ্টায় মধ্যে তিনজন নিরীহকে হত্যা করা নিয়ে পুলিশ তফন্ত করছে। সে মানসিক ভাবে অসুস্থ ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*