ফুটবল দুনিয়াকে মুগ্ধ করে ব্রাজিলের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে হেরে স্মরণীয় বিদায় জাপানের

Spread the love

ব্রাজিল – ২ (ক্যাসেমিরো, মার্টিনেলি)
জাপান – ১ (সানো)

প্রতিবেদন: চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিল জাপান। ফলাফল ২-১। তবে এই স্কোরলাইন কিন্তু সবটা বলছে না। যেমন, এই বিদায়ে কোনও জাপানিদের কোনও লজ্জা বা গ্লানি নেই। এই বিদায়কে স্মরণীয় করে রাখলেন জাপানি ফুটবলাররা। ব্রাজিলকে জাপান হারাবে, এমন আশা বোধহয় জাপানের শ্রেষ্ঠ সমর্থকও করেননি। বাস্তবে সেরকম কিছুও ঘটেনি। কিন্তু নকআউট পর্ব থেকে বিদায় নেওয়ার আগে ফুটবল দুনিয়াকে মুগ্ধ করে রেখে গেল উদীয়মান সূর্যের দেশ। ফুটবলীয় ইতিহাস, ঐতিহ্য, পরম্পরার দৌড়ে ব্রাজিলের ‘ছাত্র’ জাপান। তারাই আজ সবুজ মাঠের লড়াইয়ে প্রায় ছিটকে দিয়েছিল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। শেষ পর্যন্ত অবশ্য রূদ্ধশ্বাস ম্যাচে কোনওক্রমে জিতে গ্রুপ অফ সিক্সটিনে গেল ব্রাজিল।

নেদারল্যান্ডসের মতো দলকে আটকে দিয়ে তারা পৌঁছেছিল নকআউটে। কিন্তু নকআউটের প্রথম লড়াইটাই ছিল বড্ড কঠিন, ব্রাজিল। কিন্তু ৯০ মিনিট এক ইন্চি জমিও ছাড়েনি তারা। টক্কর দিয়ে গিয়েছে। এক সময় তো ম্যাচ টাইব্রেকারে যাচ্ছে অনেকেই ধরে নিয়েছিলেন। মার্টিনেলির গোলে শেষ পর্যন্ত বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেল পেলের দেশ। তবে কার্লো আনসেলোত্তির দলের ছিটকে যাওয়ার মত পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল প্রায়। তবু তাদের জয়ের চেয়ে সামুরাইদের অদম্য লড়াই অনেক বেশি।নাড়া দিয়ে গেল ফুটবল বিশ্বকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*