পকসো মামলায় জামিন পেয়ে নির্যাতিতা সহ ৬ জনকে খুন তেলেঙ্গানায়

Spread the love

রোজদিন ডেস্ক :

নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। জামিনে ছাড়া পেয়েই নির্যাতিতা সহ তার মা, দিদা ও পরে নিজের স্ত্রী ও দুই সন্তানকে ও হত্যা করলেন তেলেঙ্গানার এক যুবক। হাড় হিম এই হত্যাকান্ডের ঘটনায় শিউরে উঠেছে গোটা রাজ্য। বৃহস্পতিবার রাতে দফায় দফায় ৬ জনকে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে গেছেন তিনি। পুলিশ হন্যে হয়ে তাঁকে খুঁজছে। রাজ্যব্যাপী চরম সতর্কতা জারি করা হয়েছে।

সূত্রের খবর, তেলেঙ্গানার শাবাদের বাসিন্দা যুবক রাজকুমারের বিরুদ্ধে গত মে মাসে নাবালিকা ধর্ষণের গুরুতর অভিযোগ ওঠে। গ্রেফতার হওয়ার পর বৃহস্পতিবার তিনি জামিনে ছাড়া পান৷ ওই দিন রাতেই নির্যাতিতার বাড়ি যান৷ তার মা দরজা খুলতেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারেন। তাঁর মা রক্ষা করতে এলে তাঁকেও নৃশংস ভাবে খুন করেন। এরপর নির্যাতিতাকে তুলে কিছুটা দূরে নিয়ে গিয়ে তাকেও নির্মম ভাবে হত্যা করেন।

রাতে বাড়ি ফিরে নিজের স্ত্রী, দুই শিশু সন্তানকে নৃশংস ভাবে হত্যা করেন৷ কেন তিনি নিজের স্ত্রী, দুই শিশু সন্তানকে হত্যা করলেন, তা ভেবে বিস্মিত পুলিশ।

মাত্র কিছুক্ষণের ব্যবধানে দুই শিশু সহ ৬ জনকে হত্যা করে রাজকুমার নিজের বাবা মা কে ফোন করে তা জানায়৷ শুক্রবার এই ঘটনা সামনে এলে এলাকায় ব্যাপক উত্তেজনা, চাঞ্চল্য দেখা দেয়৷ পুলিশ কমিশনার তরুণ যোশী, ডেপুটি কমিশনার যোগেশ গৌতমের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে যান।

২০১৮ সালে রাজকুমারের বিয়ে হয়েছিল। তাঁর স্ত্রী ও দুই শিশুসন্তান কে ও খুন করে বাড়িতে পাখা, এসি চালিয়ে তিনি উধাও হন বলে জানা গেছে। অনেকে তাঁর মানসিক সমস্যার কথা বলছেন। পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*