ভিয়েতনামে জলে ডুবে ১৫ ভারতীয় পর্যটক নিহত

Spread the love

রোজদিন ডেস্ক : 
ভিয়েতনামের ফু কুয়োক দ্বীপের কাছে স্পিড বোট ডুবে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটক প্রাণ হারিয়েছেন। আজ দুপুরে পর্যটকদের নিয়ে স্পিড বোটটি হন মে রুত থেকে আন থোই বন্দরের দিকে যাওয়ার সময় ফু কুয়োক দ্বীপের কাছে আচমকা সমুদ্রে ডুবে যায়। ওখানে থাকা অন্য পর্যটক বোটগুলি দ্রুত সমুদ্রে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধারের প্রয়াস নেয়। একটি নৌকা দুর্ঘটনার পাঁচ মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে যায়, কিন্তু বহু পর্যটক স্পিড বোটের ভিতরে আটকে পড়ায় উদ্ধার কাজে সমস্যা হয়৷ বৃষ্টি না হলেও সমুদ্র উত্তাল ছিল, খুব কম পর্যটককেই জ্ঞান থাকা অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। আন থোই সীমান্ত রক্ষা বাহিনী দ্রুত দুটি জাহাজ ও ৩৫ জন সেনা ও আধিকারিকদের উদ্ধারের জন্য পাঠায়। নৌসেনা, উপকূল রক্ষী ও অন্যরা সর্ব শক্তি নিয়োগ করে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। বিকেলের মধ্যে ডুবে যাওয়া স্পিড বোটের ৩৬ জন যাত্রীকেই উদ্ধার করে সমুদ্র তীরে নিয়ে আসা হয়। ২১ জন প্রাণে বাঁচলেও ১৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই মর্মন্তুদ দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নামে। ভিয়েতনামের নামী পর্যটন সংস্থা ওসান পিয়ার আইল্যান্ড জানিয়েছে , স্পিড বোটের ক্যাপ্টেন বহু বছর ধরে পর্যটকদের নিয়ে এই কাজ করে আসছেন৷
ফু কূয়োক দ্বীপ ভিয়েতনামের সব থেকে বড় দ্বীপ ও পর্যটন কেন্দ্র। চলতি বছরের প্রথম ছয় মাসে ওখানে ৫.৭ মিলিয়ন পর্যটক এসেছেন। ভারত-সহ বিভিন্ন দেশের পর্যটকদের কাছে ভিয়েতনাম এখন অন্যতম আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*