পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. শনিবার অকল্যান্ডে তিনি বলেন, ‘নিউ জ়িল্যান্ডের সংস্কৃতি, নিউ জ়িল্যান্ডের শক্তি।’ শুধু তাই নয়, নিউ জ়িল্যান্ডের থেকে ভারত অনেক কিছু শিখেছে বলেও জানান তিনি।
  2. বারুইপুরে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘চার জনের নামে পরিবার অভিযোগ করেছিল। চার জনেই গ্রেপ্তার। দোষীদেব দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’
  3. গণপিটুনিতে নিহত ইন্দ্রজিত মণ্ডলের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করল রাজ্য সরকার। শনিবার নিহতের বাড়িতে গিয়ে ইন্দ্রজিতের পরিবারের হাতে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  4. শুভেন্দু অধিকারী বলেন, ইন্দ্রজিতের খুনিরাও চরম শাস্তি পাবে। মৃতের দাদাকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন শুভেন্দু।
  5. বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  6. কামদুনির নির্যাতিতার পরিবারকে আইনজীবী দিয়ে সহযোগিতা করবে রাজ্য সরকার। শনিবার বারুইপুরে স্থায়ী পুলিশ ফাঁড়ির উদ্বোধন করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  7. শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, পশ্চিমবঙ্গ শিল্পের আদর্শ জায়গা। গঙ্গা নদীর জন্য। যেটা অন্য কোথাও নেই। ঈশ্বর দিয়েছেন, ভগবান দিয়েছেন, প্রকৃতি দিয়েছেন। দুহাত ভরে পশ্চিমবাংলাকে দিয়েছেন। কিন্তু গত পাঁচ দশক অবহেলার জন্য আজকে এই শিল্পের খরা।
  8. শিল্পমন্ত্রী জানান, ৬০০ কোটি টাকা বিনিয়োগ করছে লাক্স গ্রুপ। ৯ হাজার কর্মসংস্থান হবে ।
  9. রাম মন্দির অর্থ তছরূপ বিষয়ে মনোজ তিওয়ারি বলেন, ‘এই ঘটনায় সবাই দুঃখিত। যত টাকা নিয়েছে, তার চেয়ে বেশি ফেরত নেব।’ অভিযুক্তদের কাউকেই রেয়াত করা হবে না বলেও তোপ দাগেন তিনি।
  10. তোলাবাজি, বেআইনি জমি দখলের মতো একাধিক অভিযোগে পানিহাটির প্রাক্তন কাউন্সিলার ধৃত। এলাকার লোকজনের দাবি, প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন পানিহাটি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার হিমাংশু দেব।
  11. দেবাংশু কুলে (৫) মায়ের সঙ্গে বাজারে এসেছিল। বাজার থেকে মায়ের আঁচল ধরে বাড়ি ফেরার সময়ে পিছন থেকে আসা একটি মালবাহী ট্রাক শিশুটিকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুর। ওই ঘটনায় উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়
  12. ডায়মন্ড হারবারের বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।
  13. ভিয়েতনামের ফুকুওকা দ্বীপের কাছে নৌকাডুবিতে ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে।
  14. অধীর চৌধুরী বললেন, ‘ইউসিসি-তে সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘনের আশঙ্কা রয়েছে।’
  15. মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূলের সভাপতি ভীষ্মদেব কর্মকার শনিবার বহরমপুরে কংগ্রেস যোগ দিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*