রোজদিন ডেস্ক :
রাজ্যে শিল্পায়নে জমি কোন সমস্যা হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানান। ডানকুনিতে লাক্স কোজির নয়া প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে তিনি আরও বলেন, রাজ্য সরকার শিল্পায়নে সর্বতোভাবে সহায়তা করবে। তাঁদের এই দু-মাস শাসনকালে সিন্ডিকেট রাজ, জোর করে টাকা আদায় সবই বন্ধ করা গেছে৷ ডানকুনিতে এখন আর তোলার জন্য কেউ হাত পেতে থাকে না। জোর জুলুম করে না বলে জানান।

প্রাক্তন সরকারের আমলে রাজ্যে কাজ ছিল না। পড়ুয়ারা পাস করে কি করবে দিশা ছিল না। এখন তাদের সেই চিন্তা করতে হবে না বলে আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী বলেন, এক সময় এই রাজ্য আর্থিক ভাবে তামিলনাড়ু, গুজরাটের থেকে এগিয়েছিল, বাম আমল থেকেই তার অবনমন শুরু হয়। বামেরা চলে যাওয়ার সময় প্রায় দু লক্ষ কোটি টাকার ঋণ রেখে গেছিল, প্রাক্তন সরকার রেখে গেছে আট লক্ষ কোটি টাকার বেশি ঋণ। এর জন্য তাঁদের সরকারের এক লক্ষ কোটি টাকার ঋণ শোধ করতে হচ্ছে। এই টাকা থাকলে রাজ্যে আরও অনেক কিছু উন্নয়ন করা যেত বলে আক্ষেপ করেন মুখ্যমন্ত্রী।
তবে রাজ্যে শিল্পায়ন হলে এই পরিস্থিতি কাটিয়ে ওঠা যাবে বলে তিনি জানান। লাক্স কোজির এই প্রকল্পে নয় হাজার কর্মসংস্থান সহ অনেক কিছু উপকার হবে। সরকারের আয় বাড়বে।

রাজ্যে আমূলের কারখানা, ইস্পাত শিল্প আসছে।
কল্যাণীতে নতুন বিমানবন্দর, নতুন পরিকাঠামো র কথা বলেন।
লাক্স কোজির প্রধান অশোক টোডি রাজ্যকে আবার আগের জায়গায় নিয়ে যাবেন বলে আশা। রাজ্যে ডবল ইঞ্জিনের সুফল মিলবে। কৃষক দের মুখে হাসি ফোটানো, শিল্পায়ন আইন শৃঙ্খলা পরিস্থিতি সবেতেই উন্নয়নের জোয়ার আসবে বলে তাঁর আশা। সিন্ডিকেট, তোলাবাজি, দাদাগারি ইত্যাদি বন্ধ হয়েছে। ডানকুনিতে যাওয়া ট্রাকে আর কেউ হাত পাতে না৷
তাঁদের সঙ্কল্প ত্রে যা ছিল তাই হচ্ছে, কোন বিচ্যুতি হবে না বলে দৃঢভাবে জানান।
শিলান্যাস অনুষ্ঠানে শিল্পমন্ত্রী তাপস রায়, শমীক ভট্টাচার্য, অশোক টোডি, বন্দনা যাদব প্রমুখ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
৬০০ কোটি টাকা বিনিয়োগে এই সংস্থা থেকে বছরে সরকারের রাজস্বও অনেক বাড়বে বলে তিনি জানান৷
রাজ্যে শিল্পায়নের নতুন দিগন্ত খুলে যাচ্ছে বলে আশা প্রকাশ করেন৷

Be the first to comment