রোজদিন ডেস্ক :
রামমন্দিরে আর্থিক অনিয়ম নিয়ে শীর্ষ আদালতের বর্তমান বিচারপতির তদারকিতে তদন্তর দাবি তুলেছে কংগ্রেস। আজ কলকাতায় জাতীয় কংগ্রেস নেতা চরণ সিং সাপ্রা
এই কথা জানান। তাঁরা রাম জন্মভূমি ট্রাস্টে ভক্ত রা যে বিপুল অর্থ, গয়না ইত্যাদি দেন, তার ফরেনসিক অডিটের ও দাবি করেন। বলেন, যে বিপুল প্রণামী ভক্তরা ওখানে দেন তার কোন প্রাপ্তি পত্র দেওয়া হয় না।

এই বিপুল অর্থ তছরুপে যাঁদের নাম জড়িয়েছে, তাঁদের কাউকে যেন ছাড়া না হয়।
চরণ সিং সাপ্রা বলেন, ভক্তদের এই প্রণামী চুরির বিষয়ে উত্তর প্রদেশ সরকার যে সিট গঠন করেছে, তার বিশ্বাসযোগ্যতা নিয়ে তাঁদের প্রশ্ন আছে। তাঁরা শীর্ষ আদালতের বর্তমান বিচারপতির তদারকিতে এর তদন্ত চান।
তদন্তে দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি করেন। রামমন্দির ট্রাস্ট প্রশাসনের স্বচ্ছতা, দায়বদ্ধতা ও আমজনতার আস্থা অর্জনে প্রাতিষ্ঠানিক সংস্কারে জোর দেন৷
বলেন, ভগবান শ্রীরাম ও তাঁর ভক্ত দের প্রতি তাঁদের শ্রদ্ধা আছে, এটি কোন ধর্মের বিষয় নয়, তাঁরা শুধু স্বচ্ছতার সঙ্গে সব হোক তাই চান।
বিধান ভবনে অনুষ্ঠিত এই সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ বিশিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।

Be the first to comment