- হুগলির ডানকুনিতে লাক্স কোজ়ি ইন্ডাস্ট্রির দ্বিতীয় ইউনিটের উদ্বোধনে হাজির হয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, রাজ্যে শিল্পপতিদের জন্য জমির কোনও সমস্যা হবে না। পাশাপাশি, কোনও জায়গায় একশো কোটি টাকার বেশি বিনিয়োগ হলে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ স্তরে কোনও অনুমতি নেওয়ার প্রয়োজনীয়তা পড়বে না সেই শিল্পগোষ্ঠীকে।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আমাদের তিনটে বেহাল অবস্থার হাল ফেরাতে হবে- এক— আইন শৃঙ্খলার পরিবেশ। সিন্ডিকেট, তোলাবাজি, দাদাগিরি সব জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। অনেকটা পেরেছি।
- দুই— তামিলনাড়ু, গুজরাতের থেকে ভাল ছিল। এখন ৮ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। বামফ্রন্ট ছেড়েছে ২ লক্ষ কোটি টাকা। ১ লক্ষ কোটি টাকা ঋণ মেটাতে চলে যাচ্ছে। বেরিয়ে আসতে গেলে আমাদের নিজস্ব রাজস্ব বাড়াতে হবে। রাজস্ব তখনই বাড়বে, যদি বিনিয়োগ বেশি হয়। ১ হাজার কোটি টাকা বছরে রেভিনিউ বাড়বে লাক্স কোজ়ির নতুন শিলান্যাসে। চারিদিকে বেকার। ২ কোটি বেকার।
- তিন— অনেকে চায় ব্যবসা করতে। আমাদের সরকার প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা থেকে লোন দিয়ে লক্ষ লক্ষ ভাল ব্যবসায়ী তৈরির পরিকল্পনা করেছি।
- এক বছরের ব্যবধানে রাজ্য থেকে প্রায় ১ হাজার সরকারি স্কুল কার্যত গায়েব হয়ে গিয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যেখানে রাজ্যে সরকারি স্কুলের সংখ্যা ছিল ৯৩ হাজার ৭১৫টি, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পড়ুয়াযুক্ত সরকারি স্কুলের সেই সংখ্যাটি কমে দাঁড়িয়েছে মাত্র ৯২ হাজার ৮০০-তে। অর্থাৎ, মাত্র এক বছরেই ৯১৫টি সরকারি স্কুল বন্ধ হয়েছে।
- ভাবমূর্তি নষ্ট হচ্ছে অভিযোগে নিয়োগ দুর্নীতি-কাণ্ডের অন্যতম ‘মিডলম্যান’ তাপস মণ্ডলকে আইনি নোটিস পাঠালেন সাংসদ সায়নী ঘোষ
- আমতার বিজেপি বিধায়ক অমিত সামন্তর নাম করে ওই বিধানসভা এলাকার বিভিন্ন কারখানা, দোকান ও বেআইনি নির্মাণের জায়গায় টাকা আদায়ের জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠল কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি সামনে আসার পরে, বিধায়ক অমিত সামন্ত থানায় অভিযোগ জানিয়েছেন।
- ২১ জুলাই সমাবেশের অনুমতি মিলেছে। মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে সমাবেশ হবে বলে জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
- শনিবার দুপুরে মালদার মোথাবাড়ি থানার তোফি রাজনগরের ইললামপুর নিম্নবুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমের তালা ভেঙে ফ্যান চুরি করে চম্পট দিল এক দুষ্কৃতী। সেই ফ্যান চুরি করার মুহূর্তের ছবি ধরা পড়ল স্কুলের সিসিটিভি ক্যামেরায়।
- একই ফ্ল্যাট একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে এক যুবতীকে গ্রেফতার করল কলকাতার শ্যামপুকুর থানার পুলিশ। ধৃতের নাম স্নেহা শাহ।

Be the first to comment