CPM leader শতরূপ ঘোষের গাড়িতে ধাক্কা

Spread the love

রোজদিন ডেস্ক: ডানকুনির কাছে সিপি এমের তরুণ নেতা শতরূপ ঘোষের গাড়িতে ধাক্কা লাগা নিয়ে চাঞ্চল্য দেখা দেয়। একটি ট্রাক তাঁর গাড়িতে ধাক্কা দেয়। : ডানকুনি থানায় তিনি অভিযোগ দায়ের করেন। শতরূপ ঘোষ সহ গাড়ির চার আরোহীর আঘাত লাগেনি।
পুলিশ চালক সহ ট্রাক টি আটক করেছে। এটি নিছক দুর্ঘটনা না অন্য কিছু পুলিশ খতিয়ে দেখুক বলে বাম নেতা জানান।
এর আগে ২০২৩ সালেও তাঁর গাড়িতে একটি গাড়ি আলিপুরে ধাক্কা মেরেছিল। চালক তাঁর ও পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেছিল বলে শতরূপ ঘোষ অভিযোগ করেছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*