- আজ UPSC-এর ১০০ বছরের বর্ষপূর্তি। ভারতমণ্ডপমে সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ UPSC-র ঐতিহ্যের উৎসব। ১০০ বছর ধরে জনগণ UPSC-র উপর আস্থা রেখেছে। পড়ুয়ারা বিকশিত ভারতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তার জন্য সুষ্ঠু প্রশাসনের প্রয়োজন। তার ব্যবস্থা করবে UPSC। তবে UPSC-র নিয়োগ পদ্ধতির পরিবর্তন প্রয়োজন।’
- ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মছরের পরিবারকে ফোন করে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহত স্মিথ মছরের বাবা-মায়ের সঙ্গে কথা হয়েছে তাঁর বলে খবর।
- কো-পাইলটের আঘাতে ক্ষতবিক্ষত ভারতীয় ক্যাপ্টেন স্মিত মুচ্ছরকে আরও ভালো মেডিক্যাল ট্রিটমেন্টের জন্য সৌদি আরব থেকে এয়ারলিফ্ট করে নিয়ে যাওয়া হলো UAE-তে।
- রাজ্যের কোনও স্কুলেই যেন বন্ধ না হয় মিড-ডে মিল। কড়া নির্দেশ দিলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ।
- মিড ডে মিলের জন্য নভেম্বর পর্যন্ত স্কুলে স্কুলে পৌঁছে গিয়েছে টাকা। এছাড়া, রাঁধুনিদের বকেয়া টাকা দ্রুত মেটানোরও আশ্বাস দিয়েছেন মন্ত্রী। দীপক বর্মণ জানিয়েছেন, পুজোর আগেই সব বকেয়া মিটিয়ে দেওয়া হবে। সব মিলিয়ে ৯০০ কোটির বেশি বরাদ্দ করেছে স্কুল শিক্ষা দফতর।
- তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা তৃণমূলের।কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। জাতীয় নির্বাচন কমিশন তৃণমূলের নাম, প্রতীক বাজেয়াপ্ত করার পর, কোন পক্ষ আসল তা প্রথম নিশ্চিত হওয়া প্রয়োজন বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপ্রতি প্রসন্ন ভি ভারালের বেঞ্চের নির্দেশ।
- কোচবিহার শহরের সুপারি ব্যবসায়ী বিনয় বর্মনের দু’টি বহুতলের ফ্ল্যাটে অভিযান চালাচ্ছে ইডি। তাঁর গ্রামের বাড়ি বক্সিরহাটেও অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
- নিউ টাউন ইকোস্পেসে একটি কল সেন্টারে অভিযান চালিয়ে ১৩ জন মহিলা-সহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। মূলত আমেরিকার বাসিন্দাদের অ্যামাজন, অ্যাপেল কেয়ার, সৌর বিদ্যুৎ ইনস্টলেশন ইত্যাদির নামে প্রতারণা চালাত।
- বুধবারই জেল থেকে ছাড় পেয়েছেন নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। আগামী ৬ অক্টোবর নির্বাচন রয়েছে। হাতে অল্প সময়। তাই সময় নষ্ট যাতে না হয় বৃহস্পতিবার সকাল থেকে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান।
- মালদার ইংরেজ বাজার ব্লকের নুনবাহি এলাকায় জমি দখলকে কেন্দ্র করে হুমকি, বাধা এবং সীমানার পাঁচিল ভেঙে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। অভিযোগ, জমির দখল নিতে গেলে তিন ব্যবসায়ীকে বাধা দেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী কিশোর পাহাড়ি ও বাপি পাহাড়ি।
- গলায় ধারালো অস্ত্রের কোপে খুন হলেন এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জগদ্দল এলাকায়। মৃতের নাম রাজেশ তেওয়ারি (৫০)।
- দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসের । ডোমেস্টিক বা গৃহস্থালির কাজে ব্যবহৃত গ্যাসের দাম বাড়েনি। এর আগে ১ সেপ্টেম্বর ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়েছিল।
- আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০ থেকে ১২ অক্টোবরের মধ্যে রাজ্যে মৌসুমি বায়ুর বিদায়পর্ব সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নতুন করে কোনও নিম্নচাপ বা অন্য কোনও আবহাওয়া ব্যবস্থা তৈরি হলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।
- বৃহস্পতিবার ভোররাতে আগুন লাগল গাজিয়াবাদের অ্যাভিনিক্স ডিজাইন কনসেপ্টস প্রাইভেট লিমিটেডের কারখানায়। মোট সাতটি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
- বৃহস্পতিবার সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার অফ সেসমোলজি-এর তথ্য অনুসারে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। ভারতীয় সময় ৬টা ৫৯ মিনিটে অনুভূত হয় কম্পন।

Be the first to comment