রোজদিন ডেস্ক: মহারাষ্ট্র র সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের ধামনগাঁও এর কাছে দুর্গা প্রতিমা আনতে গিয়ে পথ দুর্ঘটনায় পাঁচ যুবক মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন প্রায় কুড়ি জন। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। পুলিশ সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার গভীর রাতে পিক আপ ভ্যানে বেশ কয়েকজন দুর্গা প্রতিমা নিয়ে শেগাঁও থেকে ওয়ার্ধার দিকে যাচ্ছিলেন। ধামন গাঁও এর কাছে একটি ট্রাক তাঁদের গাড়িতে ধাক্কা দিলে মর্মান্তিক ভাবে পাঁচ জন প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
কিভাবে এই ঘটনা হোল পুলিশ তদন্ত করছে।

Be the first to comment