প্রতিবেদন: কলকাতায় এসেছিলেন ভারত-ব্রাজিল ম্যাচ দেখতে। কিন্তু রাতে হোটেলে।ফিরে শ্লীলতাহানির শিকার হলেন নাগাল্যান্ডের দুই যুবতী। অভিযোগ পেয়ে একজনকে গ্রেফতার করল পুলিশ। তার নাম পলাশ রায় (৫৬)। বাড়ি উত্তরপ্রদেশের নয়ডায়। জানা গিয়েছে ম্যাচের পর হোটেলে ফিরে ব্রাজিল দলের সঙ্গে সেলিব্রেশনে মেতেছিলেন ওই ২ যুবতী। শহরের নামী পাঁচতারা হোটেলের লবিতেই উৎসব চলছিল। সেখানেই দুই যুবতীর শ্লীলতাহানি করা হয়। ঘটনার পরই প্রগতি ময়দান থানায় অভিযোগ জানান দুই তরুণী। তদন্তে নামে পুলিশ। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় হোটেলের রুম থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগকারিনী নাগাল্যান্ডের ডিমাপুরের বাসিন্দা। তিনি ও তাঁর বান্ধবী ভারত-ব্রাজিল ম্যাচ দেখতে এসেছিলেন। ম্যাচ শেষের পর রাতে ওই হোটেলের লবিতে ব্রাজিল টিমের সঙ্গে উচ্ছ্বাসে মাতেন তাঁরা। অভিযোগ সেই সময়, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই যুবতীদের শ্লীলতাহানি করে।

Be the first to comment