By Election অন্য রাজ্যে শান্তিতে, তামিলনাড়ুতে সব থেকে বেশি ভোট পড়ল

Spread the love

রোজদিন ডেস্ক: তামিলনাড়ু, পুদুচেরি ও অসমে মঙ্গলবার মোটামুটি শান্তিপূর্ণ ভাবে উপ নির্বাচন পর্ব সম্পন্ন হয়েছে। সব থেকে বেশি ভোট পড়েছে তামিলনাড়ু র মাদুরন্তকমে, ভোটের হার ৮৬%। ওই রাজ্যের ধর্মপুরমে ভোট পড়েছে ৮০%। দুটি কেন্দ্র ই তফসিলি দের জন্য সংরক্ষিত।
পুদুচেরির থাট্টানচাভদি তে ভোটের হার ছিল ৮০.৮%।
অসমের নগাঁও এ লোকসভা কেন্দ্রের উপ নির্বাচন ও মঙ্গলবার অনুষ্ঠিত হয়।।ওখানে ভোট পড়েছে ৭৬%। কংগ্রেসের প্রদ্যোত বরদলুই বিজেপি তে যোগ দিয়ে দিসপুরের বিধায়ক হয়েছেন। তাঁর ইস্তফা দেওয়া আসনে এইদিন উপ নির্বাচন হয়।
পশ্চিম বঙ্গ সহ অন্য রাজ্যের এইদিনের উপ নির্বাচনে আগামী ৯ অক্টোবর ফলাফল ঘোষণা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*