রোজদিন ডেস্ক: গুজরাটের ভাবনগরে মঙ্গলবার এক ভয়াবহ পথ দুর্ঘটনায় সাত জন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন।। ওখানকার হাই ওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে আচমকা একটি গাড়ি ধাক্কা মারলে এই দুর্ঘটনা হয়। পুলিশ সূত্রে প্রকাশ, গাড়ি টি ভাবনগর থেকে আলাং এর দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা হয়। স্থানীয় এক জাহাজ নির্মাণ কারখানার কর্মীরা ওই গাড়িতে ছিলেন। গাড়িটি দ্রুত গতি তে এসে দাঁড়িয়ে থাকা পণ্য বোঝাই ট্রেলারে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। কেন ও কিভাবে তা হোল পুলিশ তদন্ত করছে।

Be the first to comment