MUNICIPAL ELECTION: ২৮ নভেম্বর ভোটগ্রহণ ও ২ ডিসেম্বর ফলাফল

প্রশাসনিক বৈঠকে পুরভোট নিয়ে কমিশনের প্রস্তাব

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে সাত পুরসভায় ভোটের প্রস্তুতি চূড়ান্ত করতে বুধবার গুরুত্বপূর্ণ বৈঠক সেরে ফেলল রাজ্য নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দু’দফার বৈঠকে কমিশন ২৮ নভেম্বর ভোটগ্রহণ এবং ২ ডিসেম্বর গণনার প্রস্তাব দিয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। এই নিয়ে রাজ্য সরকারের সম্মতিও চাওয়া হয়েছে। সম্মতি পেলেই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। সূত্রের খবর, কলকাতা, হাওড়া-সহ একাধিক পুরসভায় নির্বাচন করানোর প্রস্তুতি প্রায় শেষ কমিশনের। এদিনের বৈঠকে ভোট পরিচালনার জন্য প্রয়োজনীয় পুলিশ বাহিনীর সংখ্যা ও নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে রাজ্য পুলিশের কাছ থেকে বিস্তারিত রিপোর্টও চাওয়া হয়েছে। এ দিন সংশ্লিষ্ট জেলাশাসকদের সঙ্গেও পৃথক বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার। সেখানে শান্তিপূর্ণ ও হিংসামুক্ত নির্বাচন নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট পুরসভাগুলির নির্বাচনের প্রস্তুতির অগ্রগতিও পর্যালোচনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে প্রশাসক দিয়ে চলছে হাওড়া পুরসভা। কলকাতা পুরসভাতেও নির্বাচিত বোর্ড নেই। ফলে এই দুই পুরসভাকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছে কমিশন ও রাজ্য প্রশাসন। সূত্রের খবর, দুর্গাপুজো শেষ হলেই পুরভোটের নির্ঘণ্ট ঘোষিত হতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*