Woman and Lover, গুজরাটে ভয়াবহ অত্যাচারের ঘটনা য় তোলপাড়

Spread the love

রোজদিন ডেস্ক: স্বামীর অত্যাচারে বাড়ি ছেড়ে এসে প্রেমিকের সঙ্গে থাকছিলেন তিনি। এই অপরাধে (!!) আত্মীয় দের সঙ্গে নিয়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের ওপর প্রকাশ্যে ভয়াবহ অত্যাচার চললো।। গুজরাটের সুরেন্দ্র নগরের এই মধ্যযুগীয় বর্বর তার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নড়ে চড়ে বসে পুলিশ। গ্রেফতার করা হয় স্বামী (!) সহ নয়জনকে।
পুলিশের এক মুখপাত্র বলেন, স্বামী বলে নিজেকে জাহির করা ব্যক্তি আগের স্ত্রী, সন্তান থাকা সত্বেও এই তরুণী কে বিয়ে করে। তাঁকে ঘরে বন্ধ করে রাখা সহ নানা অত্যাচার করা হোত। দীর্ঘ দিন তা সহ্য করার পর প্রেমিকের সঙ্গে সুরেন্দ্র নগরে থাকতে শুরু করেন তিনি। স্বামী খবর পেয়ে আত্মীয় দের নিয়ে চড়াও হয়।।প্রকাশ্যে গাছে বেঁধে চরম যৌন হেনস্থা সহ অকথ্য অত্যাচার চলে। নির্যাতিতা ভয়ে, লজ্জায় পুলিশের কাছে যান নি। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে পুলিশ তাঁকে খুঁজে বার করে। শারীরিক, মানসিক ভাবে বিধ্বস্ত তরুণী র কাছে বিশদে সব জেনে স্বামী সহ নয় জন কে গ্রেফতার করেছে। প্রধানমন্ত্রী র নিজের রাজ্যের এই ঘটনায় ওখানে তোলপাড় উঠেছে।
পুলিশ ধৃত দের বিরুদ্ধে গণধর্ষণ সহ একাধিক অভিযোগ এনেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*