Bikash Ranjan Bhattacharya কে আক্রমণ মুখ্যমন্ত্রীর 

Spread the love

রোজদিন ডেস্ক : 

আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর বাড়িতে আক্রমণের ঘটনায় ধৃত যুবক তৃণমূলের কর্মী বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন। এই প্রসঙ্গে বিকাশবাবুকে তীব্র আক্রমণ শানান তিনি। বলেন, কট্টর হিন্দুত্ববাদীরা এই হামলা করেছে বলে উনি সমাজ মাধ্যমে যে অভিযোগ করেছেন,তা অত্যন্ত অপমান কর। এতে হিন্দু সমাজ কে অপমান, অবমাননা করা হয়েছে। উনি হিন্দুবিদ্বেষী বলে তোপ দাগেন। বলেন, এই বিষয়ে পুলিশকে ব্যবস্থা নিতে বলা হবে।

তাঁর বাড়িতে হামলা নিয়ে কট্টর হিন্দুত্ববাদীদের নিশানা করায় বিকাশ ভট্টাচার্যর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছে হিন্দুত্ববাদী সংগঠন ও।

মুখ্যমন্ত্রী ও আজ এই সব মন্তব্য করায় বিকাশবাবুকে সতর্ক করেন। বলেন, এইসব এখানে চলবে না৷ কথায় কথায় হিন্দুত্ব বাদী দের আক্রমণ তাঁরা মেনে নেবেন না বলে কড়া হুঁশিয়ারি দেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*