দশে দশ

Spread the love
  1. দুর্গাপুজোর আবহকে আরও বর্ণময় করে তুলতে রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হয় বিশেষ লেজ়ার শো ও আতশবাজির প্রদর্শনী। শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ইডেন গার্ডেন্সে যখন চলছিল জমজমাট অনুষ্ঠান, তখন গঙ্গার এপারে হাওড়ার বিভিন্ন গঙ্গার ঘাটে ভিড় জমাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। ইডেন গার্ডেন্সের বর্ণময় আলোকসজ্জা এবং আতশবাজির ঝলকানি গঙ্গার জলে প্রতিফলিত হয়ে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে।
  2. আজ ১৪ হাজার পুলিশকর্মীকে নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই পুলিশকর্মীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী।
  3. আজ বিকেলে দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করবেন।
  4. শনিবার, ১০ অক্টোবর নাগরিকদের উদ্দেশে প্রকাশিত এক খোলা চিঠিতে প্রাক্তন আধিকারিকরা জানান, প্রমাণ ছাড়া নির্বাচনী ব্যবস্থাকে ‘কারচুপিপূর্ণ’ বলে দাগিয়ে দেওয়া গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা দুর্বল করে দেবে। তাঁদের কথায়, ‘প্রশ্ন তোলা প্রত্যেক নাগরিকের অধিকার। কিন্তু অভিযোগ প্রমাণ করার দায়িত্ব অভিযোগকারীর।’
  5. আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই দুই বঙ্গেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়।
  6. দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবারের আন্দোলনে যে তিন হাজার আন্দোলনকারীদের আটক করা হয়েছিল, তাদের সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে। প্রথমে মহিলা ও প্রবীণ ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়। এরপর ধাপে ধাপে সকলকেই ছেড়ে দেওয়া হয়।
  7. দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবারের আন্দোলনে যে তিন হাজার আন্দোলনকারীদের আটক করা হয়েছিল, তাদের সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে। প্রথমে মহিলা ও প্রবীণ ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়। এরপর ধাপে ধাপে সকলকেই ছেড়ে দেওয়া হয়।
  8. বারুইপুর পূর্ব বিধানসভার মমতাপন্থী তৃণমূলের বিধায়ক বিভাস সর্দারের উপরে হামলা। তার গাড়ি ভাঙচুর করা হল। শনিবার নিজের বিধানসভা এলাকার অন্তর্গত ধোসা- চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের তিলপি গ্রামে থেকে ফেরার পথে বিধায়কের গাড়িতে জয়নগর থানার অন্তর্গত প্রথমে মনসাতলা এবং পরবর্তীতে গোয়ালবেড়িয়া হাটে হামলা চালানোর অভিযোগ ওঠে।
  9. শনিবার দিনভর দফায় দফায় আন্দোলনকারীদের আটক করার পরে রবিবার ফের যন্তর মন্তর অভিযানের ডাক দিয়েছে সিজেপি। ইতিমধ্যেই আটক হয়েছেন সিজেপির তিন প্রধান মুখ— অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা।
  10. আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিকের আহত হওয়ার ঘটনা ঘটেছে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*