Election Bound দুই রাজ্যে কংগ্রেসের দুই বিপরীত ছবি!

Spread the love

রোজদিন ডেস্ক: ভোটমুখী দুই রাজ্য উত্তর প্রদেশ ও পঞ্জাবে সম্প্রতি প্রদেশ সভাপতি বদল করেছে কংগ্রেস।
রবিবার উত্তর প্রদেশের বিদায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রায়ের জন্য রাস্তা ছাড়াকে কেন্দ্র করে তুমুল বিশৃঙ্খলা দেখা দেয়। দলের বিবদমান দুই গোষ্ঠীর সমর্থকদের বচসা হাতাহাতি তে গড়ায়। নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি আরাধনা মিশ্রর দায়িত্ব গ্রহণের অব্যবহিত আগে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়।
পরে নতুন রাজ্য কংগ্রেস সভাপতি আরাধনা মিশ্র দায়িত্ব গ্রহণের পর জানান,আগামী বছর রাজ্যে বিধান সভা নির্বাচনের আগে সংগঠন কে শক্তিশালী করা ই তাঁর অগ্রাধিকার।
অন্য দিকে পঞ্জাবের নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি পারগত সিং আগামী বছর দল কে জেতানোর লক্ষ্যে কাজ শুরু করছেন। বিশিষ্ট এই প্রাক্তন ক্রীড়াবিদ দলের দায়িত্ব নেওয়ার পর সবাইকে নিয়ে কাজ করার কথা বলায় খুশি সব পক্ষ ই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*