Rahul Gandhi বললেন, ঘুম হচ্ছে না জ্ঞানেশ কুমারের, আসছে বার্তাও 

Spread the love

রোজদিন ডেস্ক :

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের রাতে ঘুম হচ্ছেনা বলে কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী আজ মন্তব্য করেন। দিল্লিতে সাংবাদিক বৈঠক ডেকে তাঁর তাৎপর্য পূর্ণ বক্তব্য, বার্তা আসছে৷ উনি  নিজেও এই সাংবাদিক বৈঠক দেখছেন। তিনি জ্ঞানেশ কুমারকে কি বার্তা দিতে চান, এই প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী বলেন, উনি পদত্যাগ করুন। রাজসাক্ষী হয়ে যান৷ এটাই ওঁর দেশসেবা হবে৷ উনি ভুল করেছেন, অপরাধ করেছেন। তবে এর নেপথ্যে ওঁর নিজের মস্তিষ্ক না, অন্য কেউ আছেন। জ্ঞানেশ কুমার কতটা চাপের মধ্যে আছেন, তাঁরা জানেন বলে রাহুল গান্ধী মন্তব্য করেন।

নাম না করলেও মোদি – শাহ তাঁর আক্রমণের মূল নিশানা বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

আজও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, শিল্পপতি গৌতম আদানি কে নিশানা করে বলেন, ওঁরাই জ্ঞানেশ কুমারের ওপর চাপ দিচ্ছেন। জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা অবধি তাঁদের আন্দোলন জারি থাকবে বলে আজও ঘোষণা করেন। জোরের সঙ্গে বলেন,সংবিধান আক্রান্ত, এই প্রতিরোধ থামবে না, এটি জন আন্দোলন হবে।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাহুল গান্ধী বলেন, তাঁর সরকারের ২০০ জন আমলা তাঁদের সঙ্গে যোগাযোগ করে তথ্য দিচ্ছেন, ৫০% পুলিশ আধিকারিক তাঁদের সমর্থন করছেন, ইডি, সিবিআই প্রমুখ অনেকেই তাঁদের দাবির সমর্থনে আছেন বলে তিনি দাবি করেন।
অন্যদিকে বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান, গিরিরাজ সিং প্রমুখ তাঁর এই সব দাবিকে খারিজ করে বলেন, একের পর এক নির্বাচনে পরাজিত হয়ে কংগ্রেস, রাহুল গান্ধী এই সব বলছেন। এর নেপথ্যে বিদেশি শক্তির মদত আছে বলে ইঙ্গিত দেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*