১০টা

Spread the love
  1. সোমবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাটি সেক্টরে বিস্ফোরণ। জানা গিয়েছে,  ‘জিরো লাইন’-এর কাছে সাতওয়ালের কাছে বিস্ফোরণটি হয়। সম্ভাব্য আইইডি বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে। বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী পুরো সেক্টরজুড়ে সতর্কতা জারি করেছে।
  2. সুপ্রিম কোর্টে কমিশনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন রাহুল গান্ধী। এর পরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে জড়ো হয়েছেন কংগ্রেস নেতৃত্ব। আন্দোলনের পরবর্তী রূপরেখা ঠিক করতে বৈঠক করছেন কংগ্রেস নেতৃত্ব।
  3. পুজোর আগেই ১১ হাজার পুলিশকর্মী নিয়োগপত্র তুলে দেওয়া হলো। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, নভেম্বরে শেষ সপ্তাহে ৯০০০ পুলিশকর্মীর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে।
  4. মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় ডবল ইঞ্জিন দিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন দিতে হবে। আপনারা দেবেন তো? হাওড়া-কলকাতা পুরসভা দিতে হবে।’
  5. নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয় উদযাপনে বিজেপির বিজয় মিছিল থেকে শুভেন্দু অধিকারী বলেন, ‘বিজেপির বিজয় রথকে আটকানো যায়নি। দিদি আমার রেকর্ড ভেঙে দিয়েছেন। হাসিরানি রথ আমার রেকর্ড ভেঙে দিয়েছেন।’
  6. শালবনিতে জমি কেলেঙ্কারি মামলায় যে সমস্ত সরকারি জমি বেআইনি ভাবে বিক্রি করা হয়েছিল, সেই জমিগুলো দখল নিল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার সেই জমিগুলোর সামনে সরকারের তরফে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। ‘এই জমি পশ্চিমবঙ্গ সরকারের অধীন’ লিখে দখল করা জমিগুলোর সামনে বোর্ড লাগানা হয়েছে।
  7. শেক্সপিয়ার থানায় বিলবোর্ড কাণ্ডে সোমবার সকাল ১০টায় হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি হাজিরা না দেওয়ায় ফের তাঁর কালীঘাটের বাড়িতে হাজির পুলিশ। সূত্রের খবর, তাঁরা নতুন একটি হাজিরার নোটিস দিয়ে এসেছেন। উল্লেখ্য, আগেই ৪৮ ঘণ্টা সময় চেয়ে মেল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  8. বারুইপুর কোর্টে কর্মরত আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলায় এখনও তদন্তের অগ্রগতি বা নির্যাতিত আইনজীবীকে ডেকে জবানবন্দি রেকর্ড করেনি পুলিশ। তবে ওই ঘটনার সূত্র ধরে রাজ্যের সমস্ত আদালতে সিগারেট, পান ও গুটকা বন্ধ করতে সব জেলা জজকে চিঠি দিয়েছে প্রধান বিচারপতি।
  9. কর্মরত এক নার্সকে যৌন হেনস্থার অভিযোগ উঠল ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে। গড়বেতা ১ নম্বর ব্লকের ঘটনা। ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ প্রবীর কুমার বাউরিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
  10. অস্থির অর্থনীতিকে স্থিতিশীল করার নীতি নির্ধারণ নিয়েই তাঁদের গবেষণা। অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল, মাইকেল উডফোর্ড।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*