রোজদিন ডেস্ক :
শুধু ভোট চুরি নয়, কেন্দ্র মানুষের সঞ্চয়ও চুরি করছে বলে জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ আজ তোপ দাগেন। প্রধানমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, যে আচ্ছে দিনের কথা বলে এই সরকার ক্ষমতায় এসেছিল, তারা শুধু ভোট চুরিই না, সঞ্চয়ও চুরি করছে। এখন ওঁর ঝোলা নিয়ে চলে যাওয়ার সময় হয়েছে বলে তিনি মন্তব্য করেন। বলেন, ভোট চুরির বিরুদ্ধে যখন তুমুল বিক্ষোভ হচ্ছে, মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে তখন প্রধানমন্ত্রী “মৌনী বাবা”র মত বসে আছেন!
উল্লেখ্য, এনএসও-র তথ্যে সেপ্টেম্বরে খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়ে ৭.৭৪% হয়েছে। জয়রাম রমেশ বলেন, শুধু পেঁয়াজ ১০৮%, রসুন ৫৫% আদা র দাম ই ৬৩% বেড়েছে। লেবুর দাম বেড়েছে ৩৬%। গরিবদের দিনের খাবারে টান পড়েছে, মধ্যবিত্তের পকেটে সঞ্চয় উধাও, ঋণ বাড়ছে, প্রধানমন্ত্রী নিজের দম্ভ নিয়ে বসে আছেন বলে তিনি তোপ দাগেন।

Be the first to comment