Road Accident in Kanthi, দিঘাগামী সরকারি বাসের সঙ্গে বেসরকারি বাসের সংঘর্ষ, নিহত ১, আহত ১৫

Spread the love

রোজদিন ডেস্ক :

শারদোৎসবের আবহে আজ দুপুরে কাঁথিতে দিঘাগামী ভয়াবহ বাস দুর্ঘটনায় একজন প্রাণ হারালেন। আহত অন্তত পনের। একটি দিঘাগামী সরকারি বাসের সঙ্গে বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা হয়। এখন অবধি বিশদ খবর মেলেনি। দুর্ঘটনায় দুটি বাসই ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় মানুষ সহ অন্যরা দ্রুত উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। উৎসবের আবহে এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

পুলিশ ঘটনাস্থলে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*