১০টা

Spread the love
  1. নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনের পরে দেবীকে পুষ্পার্ঘ্যও দেন মুখ্যমন্ত্রী।
  2. স্বামীজি স্পোর্টিং ক্লাবের দুর্গাপ্রতিমা উদ্বোধন করলেন হরিয়ানার রাজ্যপাল অসীম ঘোষ এবং তাঁর স্ত্রী মিত্রা ঘোষ।
  3. কলকাতায় সেরার সেরা পুরস্কার পাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গোৎসব। ২০২৬ সালে রাজ্যের বেশ কিছু পুজো কমিটিকে নানা ক্যাটিগরিতে পুরস্কার দিচ্ছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর। কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার সঙ্গে যৌথ উদ্যোগে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
  4. নোটিস পেয়েও দমেননি CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ‘তেরঙ্গা’ কর্মসূচির জন্য বাড়ি থেকে বের হতেই আটক দীপকে।
  5. মান্ডি হাউসের কাছে নেহা বোরার নেতৃত্বে AISA-র প্রতিবাদ কর্মসূচি। নেহা বোরাকে ঘিরে ধরে আটক করেছে দিল্লি পুলিশ।
  6. আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে শুক্রবার জামিন দিল সুপ্রিম কোর্ট।
  7. এন্টালিতে ৫৬ নম্বর ওয়ার্ডে সিপিএম-এর বুকস্টল ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সুরজ কুমার সিং ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আক্রান্ত প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী দেবেশ দাস এবং দলের একাধিক কর্মী। উত্তর ২৪ পরগনার বীজপুরে রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ।
  8. শুক্রবার কুলপিতে সিপিএমের বুক স্টল তৈরীর সময়ে হামলা। ‘জয়শ্রী রাম’, ‘ভারত মাতা কি জয়’ — স্লোগান দিয়ে বুক স্টল ভাঙচুর চালায় একদল মানুষ।
  9. ঝাঁ চকচকে পরিকাঠামো, রয়েছে আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত সুযোগ সুবিধা। বালুরঘাট পুলিশ লাইনে তৈরি হলো নবনির্মিত কনফারেন্স হল।
  10. দুর্গাপুজোর মরশুমে কলকাতা মেট্রোয় যাত্রীদের ভিড় সামলাতে এবং টিকিট কাটার প্রক্রিয়া আরও সহজ করতে অভিনব উদ্যোগ কলকাতা মেট্রোর। টিকিট কাউন্টারের দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝক্কি কমাতে স্টেশনে দেওয়ালে QR কোড-যুক্ত পোস্টারের মাধ্যমে টিকিট কেনার সুবিধা চালু হয়েছে মেট্রোয়। এর ফলে যাত্রীরা কলকাতা মেট্রোর অ্যাপ না থাকলেও নিজেদের স্মার্টফোন ব্যবহার করে সহজেই QR টিকিট কিনতে পারবেন। শুধু তাই নয়, মিলবে ডিসকাউন্টও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*