রোজদিন ডেস্ক :
সিজেপি নেতা অভিজিৎ দীপকের পর আইসা নেত্রী নেহা বোরা কেও আটক করল দিল্লি পুলিশ। আজ সন্ধ্যায় দিল্লির মান্ডি হাউস এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এক ভিডিও বার্তায় তরুণ নেত্রী সবাইকে মান্ডি হাউসে জড়ো হয়ে তিরঙা ওড়ানোর মিছিলে যোগ দেওয়ার আহবান জানিয়েছিলেন। এর পরই পুলিশ তাঁকে আটক করে।
জাতীয় পতাকা হাতে নিয়ে তা ওড়ানোর কর্মসূচিতে আজও দিল্লির রাজপথ উত্তাল হয়ে উঠেছে। এখন অবধি পাওয়া খবর অনুযায়ী অভিজিৎ দীপকে, নেহা বোরা ছাড়া বামপন্থী সংগঠনগুলির অনেক কে আটক করেছে পুলিশ। দিল্লি জুড়ে ধরপাকড় চলায় ক্ষুব্ধ বিরোধী পক্ষ।

Be the first to comment