Sandip Ghosh শীর্ষ আদালতে জামিন পেলেন

Spread the love

রোজদিন ডেস্ক: আর জি করের আর্থিক দুর্নীতি কান্ডে অভিযুক্ত ওখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ শীর্ষ আদালতে জামিন পেলেন। ২০২৪ সাল থেকে তিনি কারাবন্দি ছিলেন।
আর জি কর হাসপাতালে অভয়ার নৃশংস ধর্ষণ ও হত্যার পর ওখানে ব্যাপক দুর্নীতির ঘটনা সামনে আসে। মূল অভিযুক্ত হিসাবে সন্দীপ ঘোষ গ্রেফতার হন।।
এরপর একাধিকবার উচ্চ আদালতে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। শুক্রবার শীর্ষ আদালতের দুই বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচার পতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ সন্দীপ ঘোষের আবেদন মঞ্জুর করেন।
তাঁদের বক্তব্য, গত দু বছর ধরে সন্দীপ ঘোষকে জেলে রাখা হলেও বিচারপর্ব অত্যন্ত ধীর গতিতে চলছে।

এই মামলায় ১৪৭ জন সাক্ষীর মধ্যে এখন অবধি মাত্র সাত জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সিবি আই তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা দায়ের করে ও গত বছর চার্জশিট দেয়।
আর জি কর হাসপাতালে দুর্নীতি ছাড়া সন্দীপ ঘোষের বাসভবনে বেআইনি নির্মাণের ও অভিযোগ ওঠে।
কলকাতা উচ্চ আদালত সেই অংশ ভাঙার ও নির্দেশ দেয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*