রোজদিন ডেস্ক: প্রবীণ বিজেপি নেতা লাল কৃষ্ণ আদবানি অসুস্থ। বুকে সংক্রমণ হওয়ায় শুক্রবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক রা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এখন তাঁর অবস্থা স্থিতিশীল।
গত মে মাসে অসুস্থতার জন্য নবতিপর নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর অসুস্থতার খবরে বিজেপি নেতা, কর্মীরা উদ্বিগ্ন। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
দেশে বিজেপি কে জনপ্রিয় করে তোলার নেপথ্যে প্রয়াত অটল বিহারী বাজপেয়ী ও লাল কৃষ্ণ আদবানির অবদান
সুবিদিত। বাবরি মসজিদ ভাঙা নিয়ে আদবানিজী বিতর্কে জড়ালেও এখনকার রামমন্দির নির্মাণের নেপথ্যে তাঁর দেশব্যাপী রথযাত্রার প্রভাব অস্বীকার করা যায় না বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment