Abhijit Dipke গ্রেফতার, আজ মুক্তি পেলেন নেহা বোরা 

Spread the love

রোজদিন ডেস্ক :

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে গ্রেফতার করল দিল্লি পুলিশ। গতকালই তাঁকে আটক করা হয়েছিল। তবে আইসা নেত্রী নেহা বোরা-কে আজ ভোরে মুক্তি দেওয়া হয়েছে। তিরঙা ওড়ানোর কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগেই গতকাল তাঁদের দুজন কে পৃথকভাবে আটক করেছিল পুলিশ। রাত অবধি তাঁদের কোথায় নিয়ে যাওয়া হয়, তা না জানতে পেরে উভয়ের অনুগামীরা উদ্বিগ্ন হন।

ধৃত অভিজিৎ দীপকে-কে আজ আদালতে পেশ করা হবে।

আজ ভোরে মুক্তি পেয়ে গর্জে ওঠেন নেহা বোরা। বলেন, কোন আইনে সারা রাত আটক করার পর হেফাজতে রাখা যায়? আইনেত, বিশেষত নারীদের সূর্যাস্তের আগেই মুক্তি দেওয়া উচিত, তা হচ্ছে কোথায়? পুলিশকে ধিক্কার জানিয়ে তিনি বলেন,সাধারণ মানুষের প্রতি এমন ব্যবহার করা হচ্ছে যেন তারা দুর্ধর্ষ অপরাধী!

পুলিশ তাঁকে কোন আইনজীবীর সঙ্গে কথাও বলতে দেয়নি বলে অভিযোগ করেন নেহা বোরা। অনেক পরে তাঁরা কথা বলার সুযোগ পান৷

সিজেপি নেতা অভিজিৎ দীপকে, আইসা নেত্রী নেহা বোরা-কে এইভাবে গ্রেফতার, আটক করায় বিরোধী রাজনৈতিক মহল ক্ষুব্ধ।

অন্যদিকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি, সিজেপি র তরুণ নেতাদের মুক্তির দাবিতে তাঁদের আন্দোলন জারি থাকবে বলে সংশ্লিষ্ট মহল জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*