রোজদিন ডেস্ক: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজো মন্ডপে মর্মান্তিক ভাবে প্রায় কুড়ি জনের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুললো মমতাপন্থী তৃণমূল।। দলের পক্ষে সমাজ মাধ্যমে অভিযোগ করা হয়, এই পুজোর সঙ্গে মুখ্যমন্ত্রী র ভাইপো দেবদীপ অধিকারী জড়িত। তাঁকে গ্রেফতার করা হবে কি, প্রশ্ন তোলেন তাঁরা।।
এই বিষয়ে প্রশ্নে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রীর ভাইপো নাবালক, তিনি সাবালক হয়েছেন কিনা তাঁর জানা নেই। আর তিনি কাঁথিতে থাকেন।
এই ঘটনা নিয়ে একাধিক বিরোধী রাজনৈতিক দল শাসক বিজেপি ও মুখ্যমন্ত্রী কে নিশানা করে আক্রমণ শানাচ্ছেন।
এর পালটা মুখ্যমন্ত্রী ও প্রাক্তন সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। বলেন, গত বছর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তের জন প্রাণ হারিয়েছিলেন।।দার্জিলিং এ প্রাকৃতিক বিপর্যয়ের শতাধিক মানুষ ভেসে যান। তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচ, পুজো কার্নিভাল নিয়ে ব্যস্ত থেকে নাচ ও করেন।
প্রাক্তন সরকারের সঙ্গে তিনি ও তাঁর সরকারের তফাত আছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন,তিনি ঘটনা শোনা মাত্র চলে এসেছেন।।নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেছেন, তাঁরা তাঁর ওপর আস্থা রেখেছেন।

Be the first to comment