রোজদিন ডেস্ক: মধ্য প্রদেশের গোয়ালিয়রে এক ভয়াবহ দুর্ঘটনায় ১২ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন।। শনিবার গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। সূত্রের খবর, একটি দ্রুতগামী ট্রাক আচমকা মন্দিরে যাওয়া দর্শনার্থীদের ওপর গিয়ে পড়ে, তাদের ধাক্কা দিয়ে শীতলা মন্দিরের দেওয়ালে গিয়ে ধাক্কা দেয়।। এর ফলে মন্দিরের দেওয়াল ধসে ধ্বংস স্তুপের তলায় অনেকে চাপা পড়েন।।দর্শনার্থীদের আর্ত চিৎকারে এলাকার বাতাস ভরে যায়। ধান বোঝাই গাড়িটি কিভাবে পুলিশের ব্যারিকেড ভেঙে পুণ্যার্থীদের ওপর গিয়ে পড়লো পুলিশ তদন্ত করছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন।
গাফিলতির দায়ে ঝাঁসি রোডের সি এস পি রবি ভাদোরিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। তিন থানার ভারপ্রাপ্ত আটজন পুলিশ কর্তাকে সাসপেন্ড করা হয়েছে।
তাঁদের এর কারণ দর্শাতে বলা হতে পারে।

Be the first to comment