Swapan Dashgupta : বুক স্টল ভাঙায় মাথা হেঁট হচ্ছে 

Spread the love

রোজদিন ডেস্ক :

কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বামপন্থীদের বই এর বিপণি ভাঙার ঘটনার তীব্র নিন্দা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই ঘটনায় মাথা হেঁট হয়ে গেছে বলে তিনি আজ মন্তব্য করেন। বলেন, বামেদের সঙ্গে বিজেপির একটা নৈতিক বিবাদ আছে, কিন্তু তাদের বই বিক্রিতে বাধা দেওয়া কোন ভাবেই মেনে নেওয়া যায় না বলে তিনি স্পষ্ট জানান। এমন কি হামলাকারীরা এত সাহস কোথা থেকে পাচ্ছে, কারা এর মদত দিচ্ছে তিনি জানতে চান।

এই ঘটনায় দৃশ্যত ক্ষুব্ধ স্বপন দাশগুপ্ত বলেন,এরা কারা? কে তাদের এই বুক স্টল ভাঙার অধিকার দিয়েছে? বিজেপি কে ছোট করার জন্য ষড়যন্ত্র কিনা তিনি প্রশ্ন তোলেন। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়, এতে তিনি মর্মাহত বলে জানান। তিনি লজ্জিত জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এমন ঘটনা যেন আর কোনদিন না হয়। কে ওদের এই সাহস দিয়েছে তিনি জানতে চান।

সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, শুধু ওঁদের না, সারা দেশে এই রাজ্যের মাথা হেঁট হয়ে যাচ্ছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, রাজ্যে আরএসএস নেতা জিষ্ণু বসুও একই ধরনের কথা বলায় সুজন চক্রবর্তী বলেন, বই পড়া এখানকার সংস্কৃতি, এতে বাধা দিয়ে যে অন্যায় হচ্ছে, সারা দেশ তা দেখছে।

বিজেপিতে যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রী কিভাবে এই দলের নিন্দা করতেন, তা উল্লেখ করেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*