CJP দুই নেতার আরও দুদিনের জেল হেফাজত 

Spread the love

রোজদিন ডেস্ক :

সিজেপির দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার জেল হেফাজত আরও দুদিন বাড়ল। আজ বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই নির্দেশ দেন। গত ১৪ অক্টোবর যন্তর মন্তরে প্রবেশ করে জাতীয় পতাকা ওড়ানোর দায়ে তাঁদের গ্রেফতার করে পুলিশ। বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাঁদের পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আজ তার শেষদিন ছিল। সিজেপির আশা ছিল, আজ তাঁদের মুক্তি মিলবে। কিন্তু বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার জেল হেফাজত আরও দুদিন বাড়ানোর নির্দেশ দেওয়ায় হতাশ তাঁরা।

সূত্রের খবর, দুই তরুণ নেতা আইন মানেন না বলে অভিযোগ উঠেছে। দিল্লি পুলিশ যন্তর মন্তরে বিক্ষোভে, অবস্থান নিষিদ্ধ করার পরও কেন তাঁরা জোর করে ওখানে প্রবেশ করেছিলেন, তা নিয়ে আইনরক্ষকরা প্রশ্ন তোলেন। ফলত আরও দুদিন তিহাড় জেলেই থাকতে হবে তাঁদের।

সিজেপি এতে ক্ষুব্ধ বলে প্রকাশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*