রোজদিন ডেস্ক: ফের অশান্তির আগুনে উত্তপ্ত মণিপুর। সশস্ত্র কুকি দের আক্রমণে প্রাণ হারিয়েছেন তিন মেইতেই যুবক।। এই মর্মান্তিক হত্যার প্রতিবাদে সোমবার নিহতদের মৃতদেহ নিয়ে মেইতিরা মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিংহের বাসভবনের সামনে তুমুল বিক্ষোভ দেখান। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে।।
সূত্রের খবর, সোমবার সকালে মেইতেই গোষ্ঠীর কয়েকজন কাঠ আনতে জঙ্গলে গেছিলেন।সেখানে তাঁদের গুলি করে করা হয়। আহত হন তিনজন। অসম রাইফেলস তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয় নি।
নিহতরা হলেন, আরুবম রনিল (৩৫), এল ইনাওবি( ৫১)ও ক্ষেত্রিমায়ুম সুশীল (৩২)।
এই ঘটনায় মেইতেই দের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ তদন্ত করছে।

Be the first to comment