প্রতিবেদন: ফের ভূমিকম্প (Earthquake)। কেঁপে উঠল জম্মু কাশ্মীর-সহ উত্তর ভারতের একাধিক এলাকা। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা থেকেও ভূমিকম্পের খবর মিলেছে। একই সঙ্গে প্রতিবেশী দেশে পাকিস্তান থেকেও কম্পন টের পাওয়া গিয়েছে। তবে সঠিক ভাবে ভূমিকম্পের উৎসস্থল কোথায় তা সঠিক ভাবে জানা যায়নি। প্রাথমিক ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে যেটুকু জানা গিয়েছে তাতে বলা হয়েছে, প্রতিবেশী দেশ আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায় এই ভূমিকম্প হয়েছে। ফলে আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে তা টের পাওয়া গিয়েছে। তার অভিঘাত গিয়ে পড়েছে ভারতের জম্মু ও কাশ্মীর ও উত্তর ভারতের কিছু অংশে। প্রতিবেশী পাকিস্তান ও তাজিকিস্তান থেকে কম্পনের খবর এসেছে। ভারতীয় সময় রবিবার ২৫ অক্টোবর গভীর রাতে ১১টা ১৪ মিনিট নাগাদ ২২ সেকেন্ডের এই ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। তবে এখনও পর্যন্ত ভারতের কোনও জায়গা থেকে কোনও ক্ষয় ক্ষতির খবর মেলেনি। এই ভূমিকম্পের উৎসস্থল, গভীরতা এবং সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Be the first to comment